শিরোনাম :
ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপ ফাইনালের বিরতিতে বিশেষ হাফটাইম শো: মঞ্চ মাতাবেন যারা শাপলা চত্বর হত্যাযজ্ঞ: তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন, শেখ হাসিনা-আজিজসহ আসামি ৪১ সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলাডুবিতে নিখোঁজ ২, উদ্ধারে ডুবুরি দল খানাখন্দে বিপর্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, সাত মাসে প্রাণ গেল ৩৭ জনের ৫ দিনের সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোলের বন্যা : ফ্রান্সকে ৬-৪ গোলে হারালো ইংল্যান্ড গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে – জামায়াতে ইসলামীর আমির

‘ব্লাড মুন’: পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ- দেখা যাবে বাংলাদেশ থেকেও

  • ০১:৩২ পিএম, রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
বিশ্ব আজ এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে। বিরল এই মহাজাগতিক ঘটনাটি ‘ব্লাড মুন’ নামে পরিচিত। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

রবিবার ৭ সেপ্টেম্বর আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও দেখা যাবে এ চন্দ্রগ্রহণ। এটি রাত থেকে শুরু হয়ে সোমবার ভোর পর্যন্ত চলবে।

বিরল এই মহাজাগতিক ঘটনাটি ‘ব্লাড মুন’ নামে পরিচিত। যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। এর ফলে চাঁদকে গাঢ় লাল দেখায়। এই দৃশ্য হাজারো বছর ধরে অনুসন্ধিতসু মনের মানুষকে বিস্মিত করে আসছে।

উত্তর আয়ারল্যান্ডের কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টের জ্যোতির্পদার্থবিদ রায়ান মিলিগান এএফপিকে জানান, চন্দ্রগ্রহণের সময় চাঁদে পৌঁছানো একমাত্র সূর্যের আলো ‘পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে প্রতিসৃত ও বিচ্ছুরিত’ হয়ে আসে। নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য লালের চেয়ে ছোট হওয়ায় তা পৃথিবীর বায়ুমণ্ডলে সহজেই বিক্ষিপ্ত হয়ে পড়ে। এ কারণেই চাঁদকে লাল বা রক্তাভ দেখায়।’

আজ যদি আকাশ মেঘমুক্ত থাকে, তাহলে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। চন্দ্রগ্রহণটি রবিবার রাত থেকে শুরু হয়ে সোমবার ভোর পর্যন্ত চলবে। মোট সাত ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে গ্রহণ। বাংলাদেশ সময় অনুযায়ী রবিবার রাত ৯টা ২৭ মিনিটে এই চন্দ্রগ্রহণ শুরু হবে।

বাংলাদেশ ছাড়াও এশিয়ার অনেক অঞ্চল, ইউরোপ এবং আফ্রিকা থেকে এই দৃশ্য দেখা যাবে।

চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হলো-পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত। এই দুই প্রান্তের কিছুটা পূর্ব-পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাবে।

তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে না।

সূর্যগ্রহণ দেখার জন্য বিশেষ চশমার প্রয়োজন হলেও চন্দ্রগ্রহণ উপভোগ করার জন্য পরিষ্কার আকাশ থাকাই যথেষ্ট।

এর আগে সর্বশেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছিল এ বছরের মার্চ মাসে এবং তার আগেরটি হয়েছিল ২০২২ সালে।  সংকলিত।।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech