শিরোনাম :
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউজে ঢুকতে পারলেন না সিএনএনের সাংবাদিক মধ্য বাড্ডায় স্টাফ বাসে আগুন নতুন পে-স্কেলে সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার জাতীয় গ্রিডে আজ যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন : মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করেছে বিএনপি ১১ দলীয় ঐক্যের রংপুর লং মার্চ শুরু ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের ১০ মাসের মধ্যে সিঙ্গেল ডিজিটে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ঢাকা সহ অন্যান্য বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে

মধ্য বাড্ডায় স্টাফ বাসে আগুন

  • ০৯:৩৮ পিএম, শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
রাজধানীর মিরপুরে দুইটি যাত্রীবাহী বাসে আগুন লাগার পর এবার মধ্য বাড্ডায় দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে আগুনের ঘটনা ঘটেছে।

শনিবার ১৯ সেপ্টেম্বর রাত ৭টা ৫০ মিনিটে মধ্য বাড্ডা ইউ-লুপে নিচে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপরীত পাশে আলিফ এন্টারপ্রাইজের বাসটিতে আগুন লাগে।

এই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, আলিফ এন্টারপ্রাইজ লেখা একটি বাসে দাউ দাউ করে আগুন জ্বলছে। কয়েকজন সেটি পানি দিয়ে নেভানোর চেষ্টা করছেন।

বিষয়টি নিশ্চিত করেন বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুল। তিনি বলেন, রাত ৭টা ৫০ মিনিটে রাস্তার পাশে দাঁড়ানো বাসটিতে আগুন লাগে। এটি একটি স্টাফ বাস। কে বা কার বাসটিতে আগুন দিয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। ঊর্ধ্বতনরা ঘটনাস্থলে রয়েছেন।

সুত্রঃ ঢাকা পোস্ট

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech