মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

  • ০৮:৪৬ পিএম, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার ১৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এ দুঃখ প্রকাশ করেন তিনি।

মন্ত্রী বলেন, আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও কেউ যদি আহত হয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি।

সোমবারের এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এ ব্যাপারে আমরা অনেক পর্যালোচনা করে দেখেছি। গতকাল পদার্থবিজ্ঞান সেকেন্ড পেপার, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষার সময় বৃষ্টি ছিল। অনেকেই ভিজেছে এবং পরীক্ষা সঠিকভাবে দিতে পারেনি। এ ধরনের অভিযোগ এসেছে। আমরা যদিও সবসময় পর্যবেক্ষণের মধ্যেই ছিলাম। তারপরও শিক্ষার্থীদের দাবি এসেছে এই পরীক্ষাটি নিয়ে। ইতোমধ্যে বন্যার কারণে আমরা চট্টগ্রাম বোর্ডের প্রত্যেকটি জেলার পরীক্ষা বন্ধ করে দিয়েছি এবং আমাদেরকে পুনরায় পরীক্ষা নিতেই হবে, বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, আমরা দেখেছি যে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা আরেকটি প্রশ্নপত্র সেটে যখন আমরা নেবো, ফিজিক্স সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা ও হিসাববিজ্ঞান সে সময়ে আমরা পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারব।

সুত্রঃ বিডি জার্নাল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech