শিরোনাম :
উত্তপ্ত হরমুজ: দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের ১৮ কার্গো এলএনজি আমদানির অনুমোদন কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী ইইউ’র ঋণের অর্থে ১ হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আনছে ইউক্রেন ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

মিস ওয়ার্ল্ড ২০২৫ বিজয়ী থাই সুন্দরী ওপল সুচাতা

  • ০৪:০৩ পিএম, রবিবার, ১ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
‘মিস ওয়ার্ল্ড ২০২৫’ বিজয়ী হ‌য়ে‌ছেন থাইল্যান্ডের ওপল সুচাতা চুয়াংসরি।

শনিবার ৩১ মে সন্ধ্যা সাড়ে ৬টায় ভারতের হায়দরাবাদে শুরু হয় ৭২তম আসরের গ্র্যান্ড ফিনালে। আর এই মঞ্চে থ্যাইল্যান্ডের প্রথম নারী হিসেবে ইতিহাস গড়লেন ওপল।

বিজয়ী ঘোষনার পর তাকে মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ওয়ার্ল্ড ক্রিস্টিনা পিসকোভা। মিস ওয়ার্ল্ডের ওয়েব সাইটে এসব তথ্য জানানো হয়েছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিজয়ী ওপল সুচাতা চুয়াংসরি বলেন, বিজয়ের এই মুহূর্তটি ব্যক্তিগত নয়। এটি প্রতিটি তরুণীর স্বপ্ন। এই উত্তরাধিকারের প্রতিনিধিত্ব করতে পেরে সম্মানিত বোধ করছি।

এদিকে যুক্তরাজ্যের প্রতিনিধি মিলা ম্যাগির গুরুতর অভিযোগের ফলে মিস ওয়ার্ল্ড বিতর্কের মুখে পড়েছে। আলাচিত এ আসরে প্রথম রানার-আপ নির্বাচিত হয়েছেন ইথিওপিয়ার হ্যাসেট ডেরেজে আদমাসু, দ্বিতীয় রানার-আপ পোল্যান্ডের মাজা ক্লাজদা, তৃতীয় রানার-আপ মার্টিনিকের অরেলি জোয়াকিম।

১০৮ জন প্রতিনিধি নিয়ে শুরু হয় মিস ওয়ার্ল্ডের এবারের আসর। এতে ভারত ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন যথাক্রমে নন্দিনী গুপ্তা, আকলিমা আতিকা কনিকা। নন্দিনী সেরা দশে জায়গা করে নেন।

থাইল্যান্ডের থাম্মাসাট বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন ওপল সুচাতা। গত বছর ‘মিস ইউনিভার্স থাইল্যান্ড’ নির্বাচিত হয়ে মিস ইউনিভার্সের বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব করেন তিনি। চূড়ান্ত আসরে তৃতীয় রানার-আপ নির্বাচিত হন ওপল।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech