শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় আবারও বাড়লো তেলের দাম রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতা চেয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস- ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকবে গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা গুম প্রতিরোধ অধ্যাদেশ পুনর্বহালের দাবিতে সংসদ ভবনের সামনে জামায়াত-জোটের অবস্থান ‘মক্কা চুক্তি’ বাস্তবায়নের প্রথম বৈঠক ইস্তাম্বুলে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি ভারতীয় ব্যবসায়ীদের হিলি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা- অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্থলবন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযান: নিহত ২, গ্রেফতার ৫

  • ১১:৪৬ এএম, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সদস্যদের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন। যৌথ বাহিনীর এই অভিযানে আরও পাঁচ জনকে আটক করা হয়েছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাত ১টার দিকে মোহাম্মদপুরের বছিলা ৪০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমিন।

তিনি বলেন, অভিযানে যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছেন। এছাড়া অভিযানে পাঁচ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে খবর আসে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের লাউতলায় বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী বৈঠক করছে। এই তথ্যের উপর ভিত্তি করে সেখানে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর একটি দল।

অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীরা অতর্কিতভাবে যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। তারপর যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। দু-তিন মিনিট গুলি বিনিময় চলার পর পাঁচ জন সন্ত্রাসী চিৎকার করে আত্মসমর্পণের জন্য যৌথবাহিনীকে জানায়।

পরে ওই পাঁচ সন্ত্রাসী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এই সময় গুলিবিদ্ধ অবস্থায় দুই জনকে মৃত পাওয়া যায়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech