শিরোনাম :
সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে অচল ফিলিং স্টেশন, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি হামলা: একদিনে নিহত ১৯ লাগামছাড়া বাজার নিয়ন্ত্রণে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ, উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে: প্রধানমন্ত্রী ৩ বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

যমুনা অভিমুখে শিক্ষার্থীরা : পুলিশের ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

  • ০২:৪৩ পিএম, বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
প্রকৌশল শিক্ষার্থীদের পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ অবরোধ শেষে প্রধান উপদেস্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চ শুরু করে প্রকৌশল শিক্ষার্থীরা। যমুনার দিকে যাওয়ার পথে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার ২৭ আগস্ট দুপুর পৌনে ২টা নাগাদ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে। এরপর শিক্ষার্থীরা সেখান থেকে সরে আসেন।

এর আগে দুপুরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগে জড়ো হয়ে লংমার্চের যাত্রা শুরু করেন।

শিক্ষার্থীরা যাত্রা শুরুর পরপরই পুলিশ সেখানে বাধা দেওয়ার চেষ্টা করে। পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। জলকামান, ও লাঠিচার্জের মাধ্যমে ছত্রভঙ্গ করে একইসঙ্গে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ছাত্ররা পিছিয়ে পড়লেও আবার সংঘবদ্ধ হয়ে আবারও এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া সহ জলকামানে রঙিন পানি চিটানো হচ্ছে।

শিক্ষার্থীরা পুলিশের বিরুদ্ধে তারা শ্লোগান দিচ্ছে। পুলিশও সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ অবরোধ করেন তারা। শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল হয়ে উঠে শাহবাগ এলাকা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech