শিরোনাম :
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী দিল্লিতে আন্দোলনের সমাপ্তি ঘোষণা ককরোচ জনতা পার্টির হামের উপসর্গে ঢাকাতেই আরও ৬ শিশুর মৃত্যু ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি জানালো এনসিপি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষে, ২ শিক্ষার্থী নিহত নীলফামারীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : আমির ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশের পথে

  • ১১:২৫ এএম, রবিবার, ৩ মে, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পাঠানো হয়েছে।

শনিবার ৩ মে (স্থানীয় সময়) সন্ধ্যায় ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে মরদেহটি পাঠানো হয়। দুবাই হয়ে মঙ্গলবার ৬ মে বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহটি দেশে পৌঁছানোর কথা রয়েছে।

মরদেহ পাঠানোর পুরো প্রক্রিয়া তদারকি করেন মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সেহেলী সাবরীন ও কনসাল থোইং।

এর আগে গত ২৫ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধারের পর ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিহতের পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, টাম্পার স্থানীয় প্রবাসী বাংলাদেশি এবং সংশ্লিষ্ট পুলিশ বিভাগের সমন্বয়ে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

পরে বৃহস্পতিবার জোহরের নামাজের পর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, নিহতের খালা, কনসাল জেনারেল, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

একই ঘটনায় নিহত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্তের বিষয়টি গত ১ মে হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস নিশ্চিত করে। এরপর মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট পরিবারের সম্মতি নিয়ে মরদেহটি দেশে পাঠানোর উদ্যোগ নেয় এবং পিনেলাস কাউন্টির মেডিক্যাল এক্সামিনারের কাছে মরদেহটি একই ফিউনারেল হোমে হস্তান্তরের অনুরোধ জানায়।

কনসাল জেনারেল সেহেলী সাবরীন জানান, নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দ্রুততম সময়ে দেশে পাঠাতে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস ও মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল যৌথভাবে কাজ করে যাচ্ছে। সূত্র-ইত্তেফাক।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech