শিরোনাম :
সীমান্তে বাংলাবান্ধা জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জে রাতের বেলা টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০ সংসদের স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছে জামায়াতে ইসলামী দক্ষিণ ইরানে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে কঠোর পাল্টা হামলা চালালো ইরান যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় আবারও বাড়লো তেলের দাম রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতা চেয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস- ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকবে গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাত, নিহত ৩১

  • ১১:০৭ এএম, রবিবার, ১৬ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে শক্তিশালী টর্নেডো ও ভয়াবহ ঝড় আঘাত হেনেছে। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন।

রবিবার ১৬ মার্চ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

মধ্যাঞ্চলীয় মিজৌরি অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি, ১১ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, মিজৌরির ওজার্ক, বাটলার, ওয়েন এবং জেফারসন কাউন্টিতে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

মধ্যাঞ্চলীয় আরেক অঙ্গরাজ্য আরকানসতে টর্নেডোর তাণ্ডবে অন্তত তিনজন নিহত ও ২৯ জন আহত হয়েছেন বলে ডিভিশন অব ইমার্জেন্সি ম্যানেজমেন্ট জানিয়েছে। তবে হতাহতের এ সংখ্যা ‘প্রাথমিক’ বলে জানিয়েছে তারা।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে একের পর এক টর্নেডো ও ঝড় আঘাত হানছে। মিসৌরিতে স্থানীয় সময় শুক্রবার রাতভর তাণ্ডব চালায় একাধিক টর্নেডো, এতে বেশ কয়েকজনের মৃত্যু হয়। আরকানসাসে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

বিধ্বংসী এই ঝড়ে মিসৌরিতে ১২ জনের নিহতের তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে টেক্সাস, আরকানসাস ও জর্জিয়াতেও প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির হয়েছে।

গভর্নর সারা হাকাবি স্যান্ডার্স জানিয়েছেন, জরুরি উদ্ধারকর্মীরা মাঠে নেমেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

টেক্সাসেও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণাঞ্চলীয় টেক্সাসের অ্যামারিলো কাউন্টিতে ধূলি ঝড়ের মধ্যে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়, জানিয়েছে অঙ্গরাজ্যটির ডিপার্টমেন্ট অব পাবলিক সেইফটি।

এদিকে, এমন আরও টর্নেডোর আশঙ্কা করছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে নতুন করে লুইসিয়ানা, মিসিসিপি, আলাবামা ও জর্জিয়ায় টর্নেডো আঘাত হানতে পারে। একইসঙ্গে, উত্তরাঞ্চলে তুষারঝড়ের সতর্কতাও জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক ও অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, সম্ভাব্য টর্নেডো আউটব্রেকের মুখে থাকায় মিসিসিপিতে উচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে।

প্রসঙ্গত, টর্নেডোর আঘাতে দুই লাখের বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় জর্জিয়া ও আরকানসাসে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech