শিরোনাম :
১৯,৬৪১ টন কোরবানির বর্জ্য ডাম্পিং করেছে ডিএসসিসি ঈদের দিন পাকিস্তানে সর্বোচ্চ ৫১.৫ তাপমাত্রার রেকর্ড শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি বিএসএফের গুলিতে নিহত মুরসালিনের বাসায় জামায়াত নেতারা গাজার ৭০ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে আনার নির্দেশ নেতানিয়াহুর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দিতে গিয়ে আহত ১৮ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু ভারতে ঝড়ের সময় নির্মাণাধীন সেতু ধসে নিহত ৬

যুবলীগের মশাল মিছিলের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্রদের পাল্টা মিছিল

  • ১১:০৬ এএম, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
সাতক্ষীরায় যুবলীগের মশাল মিছিলের প্রতিবাদে শ্যামনগর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পাল্টা মশাল মিছিল করেছেন।

সোমবার ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় শ্যামনগরের আসিফ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আসিফ চত্বরে এসে শেষ হয়। এই কর্মসূচির নেতৃত্ব দেন ছাত্র প্রতিনিধি মাহফুজুর রহমান, জান্নাতুল নাঈম ও শরীফুল ইসলাম।

ছাত্র নেতারা জানান, সাতক্ষীরায় যুবলীগের মশাল মিছিলের প্রতিক্রিয়ায় তারা এই কর্মসূচি পালন করেছেন। তারা ফ্যাসিস্ট সরকারের অঙ্গ সংগঠনের বিরুদ্ধে প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

প্রসঙ্গত, সাতক্ষীরায় বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত আগামী ১৮ ফেব্রুয়ারির হরতালের সমর্থনে যুবলীগের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় শহরের বড়চরা বাইপাস সড়কে মিছিলটি বের করা হয়। সাতক্ষীরা সদরের বকচরা মোড়ের বাইপাস সড়কে অনুষ্ঠিত এ মশাল মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান।

সাতক্ষীরা জেলা যুবলীগের মিছিলে অংশগ্রহণ করেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তানভীর হুসাইন সুজন, পৌর যুবলীগের ইউসুফ সুলতান মিলন, আশাশুনি উপজেলা শ্রমিকলীগ নেতা ঢালী সামসুল আলমসহ শতাধিক নেতৃবৃন্দ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম বলেন, এসব ঘটনার বিষয়ে পুলিশ তৎপর রয়েছে। কোন জায়গায় মিছিল হয়েছে এটা নিশ্চিত হতে পারিনি। তবে আমরা শুনেছি যে সাতক্ষীরা জেলা যুবলীগের ব্যানারে একটা মিছিল হয়েছে।

ওই কর্মসূচির প্রতিবাদ জানিয়ে পরদিন শ্যামনগরে পাল্টা মশাল মিছিলের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech