Breaking News:


শিরোনাম :
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌযান চলাচল বন্ধ মে দিবসে নয়াপল্টনে শ্রমিক মহা সমাবেশ বিএনপির হাইপারসনিক-ক্রুজ ক্ষেপণাস্ত্রের সামনে অরক্ষিত আমেরিকা স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন নির্বাচন করেছে এনবিআর বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও বিস্তৃত ও কৌশলগত হয়েছে : সারা কুক সারাদেশে বৃষ্টি সহ বজ্রবৃষ্টি আভাস: ঝড় হতে পারে যেসব অঞ্চলে প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ এসএসসি পরীক্ষার ‘প্রক্সি’ দিতে গিয়ে ধরা পড়া যুবকের ১ বছরের কারাদণ্ড ইরানের সঙ্গে বিতণ্ডায় জড়াল যুক্তরাষ্ট্র

রাজধানীতে এক লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

  • ০৮:১৩ পিএম, মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রাজধানীর পল্টন এলাকা থেকে এক লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার ৩ জুন ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ২ জুন সন্ধ্যা সাড়ে ৭টায় পল্টন থানাধীন গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. সাগর (৩০), মো. আল আমিন হাওলাদার (২৮) ও বাবু মাতব্বর (৫৪)।

ডিবি সূত্রে জানা যায়, ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কিছু ব্যক্তি জাল নোট বিক্রির উদ্দেশ্যে গুলিস্তান এলাকায় অবস্থান করছে। এরপর অভিযান চালিয়ে পল্টন থানার গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে গতকাল সোমবার অভিযান চালিয়ে জাল নোটসহ তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে এক লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

ডিবি আরও জানায়, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে জাল নোট সরবরাহ করে আসছিল। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে তারা বড় আকারে জাল নোট বাজারজাত করার পরিকল্পনা করছিল।

এছাড়াও গ্রেফতারকৃত মো. সাগরের বিরুদ্ধে শাহআলী থানায় একটি মামলা, আল আমিনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি, পটুয়াখালীর দশমিনা থানায় দুটি এবং শ্যামপুর থানায় একটি মামলা রয়েছে। এছাড়া বাবু মাতব্বরের বিরুদ্ধে জিএমপির টঙ্গী পূর্ব থানায় একটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech