শিরোনাম :
গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা গুম প্রতিরোধ অধ্যাদেশ পুনর্বহালের দাবিতে সংসদ ভবনের সামনে জামায়াত-জোটের অবস্থান ‘মক্কা চুক্তি’ বাস্তবায়নের প্রথম বৈঠক ইস্তাম্বুলে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি ভারতীয় ব্যবসায়ীদের হিলি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা- অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্থলবন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত- খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী

শেখ হাসিনার পতন আর স্বাধীনতার পতন এক কথা নয় : কাদের সিদ্দিকী

  • ১০:০৫ পিএম, সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
শেখ হাসিনার পতন আর মুক্তিযুদ্ধের পতন এক কথা নয়, শেখ হাসিনার পতন আর বঙ্গবন্ধুর পতন এক কথা নয়, শেখ হাসিনার পতন আর স্বাধীনতার পতনও এক কথা নয়- বলেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

সোমবার ৮ সেপ্টেম্বর বিকেলে টাঙ্গাইল শহরের নিজ বাসভবন সোনার বাংলাতে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই বিষয়গুলো কেউ কেউ বুঝতে চাইছেন না। যারা ২৪ সালে বিজয়ী হয়েছেন, তারা যদি ব্যর্থ হন, তাহলে ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাধারণ মানুষ আর এগিয়ে আসবে না এটিই আমার ভয়।

কাদের সিদ্দিকী বলেন, আমি আগেও বলেছি, এখনও বলছি- আমার বাড়ি যদি ধ্বংস করেও দেশের মানুষের শান্তি আসে, আমি তাতেই রাজি। এখন আমার বয়স ৮০ বছর, এ জীবনের ইতি টানলেও আমি খুশি।

তিনি আরও বলেন, গতকাল বাসাইলে আমার উপস্থিতি ছিল না এই কথাটি সঠিক নয়। আমরা সেখানে মুক্তিযোদ্ধাদের মিটিং করতে চেয়েছিলাম, কিন্তু ১৪৪ ধারা জারি করা হয়। এটা কি সেই দেশ, যে দেশ মুক্তিযোদ্ধারা সৃষ্টি করেছেন? এখন এমন এক দেশে বাস করছি, যেখানে মুক্তিযোদ্ধাদের মিটিং করতেও বাধা দেওয়া হয়!

পুলিশি বাধা নিয়ে তিনি বলেন, আমি তো পুলিশ দেখি না। যখন আমার বাড়ি ভাংচুর হলো, তখন কোনো পুলিশ ছিল না। অথচ এখন দেখেন কত পুলিশ এসেছে! আমি আইনগত বাধা মানতে রাজি, কিন্তু বেআইনি বাধা কখনও মানি না। গতকাল আমার বাড়িতে হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আলোচনা সভায় মুক্তিযোদ্ধা, কোম্পানি কমান্ডার এবং কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech