শিরোনাম :
গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর সুইডিশ কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান ছাড়ার নির্দেশ সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি ডেঙ্গুতে সাতদিনে ৩৩ জনের মৃত্যু সাইবার আইন সংশোধন: বাকস্বাধীনতা ও ব্যক্তি-সম্মানের নতুন ভারসাম্য পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, এসবির প্রধান হলেন কামরুল আহসান বাদ ৫৯ লাখ অযোগ্য কার্ড, ভর্তুকিমুক্ত হচ্ছে টিসিবি সার-কীটনাশক নিয়ে শঙ্কায় লালমনিরহাটের আমন চাষিরা সার পাচারের ভিডিও ভাইরাল: ডিলারের দাবি ‘চাঁদাবাজির নাটক’ বর্তমান পরিস্থিতিতে ইসির অধীনে স্থানীয় নির্বাচন নিরপেক্ষ হবে না : গোলাম পরওয়ার

শ্বাসরোধ করে হত্যা, স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

  • ১২:৩২ পিএম, বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
রাজবাড়ী জেলার পাংশায় শহীদ মন্ডল হত্যা মামলায় তার স্ত্রী রহিমা খাতুন ও রহিমার পরকীয়া প্রেমিক সোহেলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার ৭ অক্টোবর রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি দুজনই পলাতক ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৯ মার্চ দিবাগত রাতের কোনো এক সময় শহীদ মন্ডলকে তার স্ত্রী রহিমা খাতুন ও সোহেল শ্বাসরোধ করে হত্যা করে। পরে বিষয়টি নিয়ে রাজবাড়ী ২নং আমলি আদালতে শহীদ মন্ডলের ভাই শরিফুল ইসলাম বাদী হয়ে সোহেলসহ ৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি পাংশা মডেল থানায় রেকর্ড হয়। মামলার তদন্ত কর্মকর্তা রহিমা খাতুনকে গ্রেপ্তার করেন। পরে তিনি আদালত থেকে জামিন পান।

রাজবাড়ী জেলা ও দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আব্দুর রাজ্জাক বলেন, চাঞ্চল্যকর শহীদ মন্ডল হত্যা মামলায় পরকীয়া প্রেমিক সোহেল ও স্ত্রী রহিমা খাতুনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। তবে রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন না।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech