Breaking News:


শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মার্কিন বিমানকে নিজ আকাশসীমা ব্যবহারের ‘অনুমতি দেয়নি’ সৌদি আরব ও কুয়েত বিপিএল ফিক্সিং কাণ্ডে শাস্তি পেলেন ক্রিকেটারসহ ৫ জন সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা ইরানে আক্রমণাত্মক অভিযান শেষ ঘোষণা যুক্তরাষ্ট্রের, প্রয়োজনে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের মায়ের দাফন সম্পন্ন বালাকোট ছিল মুসলমানদের অতীত গৌরব – মাওলানা এটিএম মা’ছুম নির্বাচন-পরবর্তী সহিংসতায় শুভেন্দুর সহকারী সহ নিহত ৫: একদিনের রাষ্ট্রপতি শাসনে পশ্চিমবঙ্গ!

সদ্যপ্রয়াত সাবেক শিল্পমন্ত্রী হুমায়ূনের হাতকড়ার ভাইরাল ছবিটি ভুয়া: স্বরাষ্ট্র সচিব

  • ০৯:৩১ পিএম, বুধবার, ১ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
সদ্যপ্রয়াত সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের হাতকড়া পরিহিত অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে থাকা ভাইরাল হওয়া ছবিটি ভুয়া- বলে জানালেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি।

বুধবার ১ অক্টোবর দুপুরে যশোরের কেশবপুর ত্রিপল্লী সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র সচিব বলেন, সাবেক মন্ত্রী নূরুল মজিদের মৃত্যুর পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে৷ হ্যান্ডক্যাপ পরহিত ছবিটি ভুয়া। হাসপাতালে চিকিৎসার সময়ে সাবেক মন্ত্রীর স্বজন ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন। তারপরেও কোনো অভিযোগ থাকলে তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।

খাগড়াছড়ির গুইমারাতে আদিবাসী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সংঘর্ষ উত্তেজনা প্রসঙ্গে নাসিমুল গণি বলেন, চিকিৎসকরা আদিবাসী মেয়েটির ধর্ষণের আলামত পায়নি। খাগড়াছড়ির ঘটনায় পূর্বপরিকল্পনা থাকতে পারে। বিষয়টি নিয়ে ইনভেস্টিগেশন (তদন্ত) চলছে। তদন্ত শেষে ঘটনার রহস্য উদঘাটন হবে।

সনাতন ধর্মাবলম্বীরা জাঁকজমকপূর্ণ ও আনন্দের সঙ্গে দুর্গাপূজা উদ্‌যাপন করছে উল্লেখ করে স্বরাষ্ট্র সচিব বলেন, দুর্গাপূজায় কোনো শঙ্কা নেই। আনন্দের সঙ্গে উদ্‌যাপন করছে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। সুষ্ঠু ও নির্বিঘ্নে এ উৎসবে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যত শক্তি রয়েছে সেটা প্রয়োগ করা হচ্ছে।

এর আগে নাসিমুল গণি যশোর রামকৃষ্ণ আশ্রম ও কেশবপুর পৌর শহরে হরিতলা সম্প্রতি মন্দির পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সহ-সম্পাদক অমলেন্দু দাস অপু, যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনসহ পূজা উদ্‌যাপন ফ্রন্টের নেতারা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech