শিরোনাম :
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: এমপির জামাতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরের ভেতর রেখে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা তিন মাস অন্তর কর পরিশোধ সুবিধা বাতিল : প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে ব্যবসায়ীদের সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত ৮ জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর ছাত্র-জনতার গণবিক্ষোভের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: এমপির জামাতা গ্রেপ্তার

  • ১১:৫০ এএম, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ব্যাপক ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির চাঞ্চল্যকর ঘটনায় কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আবদুল গফুরের জামাতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার ২৮ সেপ্টেম্বর রাতে ডিবির অভিযানে রাজধানীর মাটিকাটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিবির গুলশান বিভাগের উপকমিশনার আ ফ ম আনোয়ার হোসেন খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাতে মাটিকাটায় মিজানুর রহমানের নিজ বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় সেখানে তাঁর শ্বশুর ও সংসদ সদস্য আবদুল গফুরও উপস্থিত ছিলেন।

উপকমিশনার আরও জানান, গ্রেপ্তার হওয়া মিজানুর এই ঘটনার মামলায় এজাহারভুক্ত ৯ নম্বর আসামি। তাঁর সুনির্দিষ্ট রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে পুলিশ সবকিছু গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করে দেখছে।

মিজানুরকে নিয়ে এই মামলায় এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে দুজনকে ডিবি এবং বাকি পাঁচজনকে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ গ্রেপ্তার করেছে।

গত শনিবার রাতে ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে অবস্থিত নিউ গিনি প্রোপার্টিজ নামের ওই আবাসন প্রকল্পে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। হামলার সময় ওই প্রকল্পে অবস্থিত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও ব্যাপক তাণ্ডব চালানো হয়।

এই সন্ত্রাসী হামলার ঘটনায় নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, জমির দখল ও বেদখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের জেরেই শনিবার রাতের ওই হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ ও নেপথ্যের ইন্ধনদাতাদের সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে বলে প্রত্যাশা করছে পুলিশ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech