শিরোনাম :
সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে অচল ফিলিং স্টেশন, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি হামলা: একদিনে নিহত ১৯ লাগামছাড়া বাজার নিয়ন্ত্রণে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ, উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে: প্রধানমন্ত্রী ৩ বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সিইসি’র সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধিদল

  • ০২:৩১ পিএম, মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করছে।

মঙ্গলবার ১৯ আগস্ট বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়। ছয় সদস্যের এ দলটির নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

এর আগে আজ সকালে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের প্রতিনিধিদলটি ইসিতে আসে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠেয় বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে একটি প্রকল্পের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এ ছাড়া নির্বাচনী প্রস্তুতি, কমিশনের পরিকল্পনা ও নতুন প্রকল্প নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে।

কমিশন কর্মকর্তারা জানান, ইউরোপীয় ইউনিয়ন আগামীর জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে প্রাথমিক প্রস্তুতি, নতুন প্রকল্পসহ বিভিন্ন পক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে।

এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক নির্বাচন পর্যবেক্ষক টিম আসার কথা রয়েছে বলে জানিয়েছিলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech