Breaking News:


শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিরোধী দলীয় জোটের সংরক্ষিত নারী আসনের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: আইজিপি বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবণতা : ১৯ দিনে এসেছে ২ বিলিয়ন ডলারের বেশি বাংলাদেশ-ইইউ পিসিএ চুক্তি স্বাক্ষর : সম্পর্কে যুক্ত হলো নতুন মাত্রা ভোরে মৃদু ভূমিকম্পে কাঁপল দেশ সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু : অংশগ্রহণ করছেন সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী ৩ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা, অন্যত্র মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী

সিলেটে কমছে নদ-নদীর পানি

  • ১২:৪২ পিএম, সোমবার, ৯ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
সিলেটে বিভিন্ন নদ-নদীর পানির উচ্চতা ধীরে ধীরে কমতে শুরু করেছে। উজানে ভারী বৃষ্টিপাত না হওয়ায় পাহাড়ি ঢল ও উজানের ভারি বৃষ্টিপাত না হওয়ায় অধিকাংশ নদীর পানি বিপৎসীমার নিচে নেমে এসেছে। যা বন্যার আশঙ্কা অনেকটাই কমিয়ে দিয়েছে।

সোমবার ৯ জুন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পর্যবেক্ষণ অনুযায়ী, সুরমা, কুশিয়ারা, সারি, ডাউকি, সারিগোয়াইন ও ধলাই নদীর বিভিন্ন পয়েন্টে পানি ৮ জুন সন্ধ্যার তুলনায় আরও কমে গেছে।

কানাইঘাটে সুরমা নদীর পানি ৮ জুন সন্ধ্যা ৬টায় ছিল ১২.৫৯ মিটার, যা ৯ জুন সকালে কমে দাঁড়ায় ১২.৩৮ মিটার। যেখানে বিপৎসীমার উচ্চতা ১২.৭৫ মিটার। অর্থাৎ পানি এখন বিপৎসীমার নিচে রয়েছে।

সিলেট শহরের সুরমা পয়েন্টে পানি ৯.৯৫ মিটার থেকে কমে ৯.৮১ মিটারে নেমেছে, যেখানে বিপৎসীমার উচ্চতা ১০.৮০ মিটার। পানি বিপৎসীমার নিচে রয়েছে। কুশিয়ারা নদীর আমলসিদ পয়েন্টে পানি ১৫.২৯ থেকে কমে দাঁড়িয়েছে ১৪.৯৯ মিটারে। বিপৎসীমার উচ্চতা ১৫.৪০ মিটার। পানি বিপৎসীমার নিচে আছে। তবে কুশিয়ারার ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে রয়েছে। এখানে পানি ১০.১৪ মিটার, যেখানে পানির বিপৎসীমা ৯.৪৫ মিটার।

এছাড়াও শেরপুর পয়েন্টে কুশিয়ারার পানি ৮.২৭ থেকে ৮.২৫ মিটারে নেমেছে। বিপৎসীমার উচ্চতা ৮.৫৫ মিটার। পানি বিপৎসীমার নিচে রয়েছে। সারি নদীর সারিঘাট পয়েন্টে পানি ৯.৫১ থেকে ৯.৪২ মিটারে নেমেছে। জাফলংয়ের ডাউকি নদীর পানি ৯.১৬ থেকে ৮.৯৯ মিটারে কমেছে। গোয়াইনঘাটে সারিগোয়াইন নদীর পানি ৯.১৩ থেকে কমে হয়েছে ৮.৫৫ মিটার। ইসলামপুরে ধলাই নদীর পানি ৯.০২ থেকে কমে দাঁড়িয়েছে ৮.৯১ মিটার।

পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার মোহাম্মদ মৃন্ময় শরীফ বলেন, সিলেটের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে। তবে কুশিয়ারার ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি এখনো সামান্য বিপৎসীমার ওপরে আছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে কুশিয়ারা নদীর পানি আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিপৎসীমার নিচে নেমে আসবে এবং বন্যা পরিস্থিতির উন্নতি হবে। উজানে বড় ধরনের বৃষ্টি না থাকায় আপাতত বন্যার শঙ্কা নেই। আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech