শিরোনাম :
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি ভারতীয় ব্যবসায়ীদের হিলি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা- অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্থলবন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত- খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টার মাইন্ডদেরও বিচার করতে হবে ইউক্রেনের অস্ত্রভাণ্ডারে রুশ ড্রোন হামলা: নিহত অন্তত ৩৭ জন চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

সিলেটে বাসাবাড়ি ও ধানক্ষেতেও মিলেছে লুট হওয়া পাথর

  • ১২:৩৩ পিএম, মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
দেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জের ‘সাদাপাথর’ এলাকা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর উদ্ধারে চলমান অভিযানে এবার সেই পাথরের দেখা মিললো ধানক্ষেতও। এমনকি বাসাবাড়ি থেকেও এসব পাথর উদ্ধারের খবর জানিয়েছে প্রশাসন।

সোমবার ১৮ আগস্ট রাত ৮ টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার ছালিয়া গ্রাম থেকে এসব পাথর উদ্ধার করা হয়। যেখানে প্রায় ৫ হাজার ১০০ ফুট পাথর উদ্ধার করা হয়েছে।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল প্রশাসন সিলেট সদর উপজেলার টিলাপাড়া, রঙ্গিটিলা, কান্দিপাড়া ও ছালিয়া গ্রামে একযোগে অভিযান চালায়।

অভিযান চলাকালে ছালিয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে বিপুল পরিমাণ পাথর উদ্ধার করা হয়েছে। এছাড়া কিছু পাথর বাসাবাড়ি, উঠান এবং রাস্তার ধারের লুকানো জায়গা থেকেও উদ্ধার করা হয়েছে।

এ অভিযানের নেতৃত্বে ছিলেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনুর রুবাইয়াৎ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, অভিযান চলাকালে মোট প্রায় ৫ হাজার ১০০ ফুট পাথর উদ্ধার করা হয়েছে। পাথরের যথাযথ প্রতিস্থাপন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলমান। উদ্ধার হওয়া পাথর প্রতিস্থাপনের কাজ চলছে। এ বিষয়ে প্রশাসন বলেছে, ভবিষ্যতে পাথরের অবৈধ লুট রোধে আরও তৎপরতা বাড়ানো হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech