শিরোনাম :
দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী রবিবার পর্যন্ত স্থগিত বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার দুর্গোৎসবে বিএনপি নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করবেন: রিজভী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেছে বিএসএফ অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি এনবিআর-এর আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী ৩ বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে তীব্র উত্তেজনা: ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, এক নাবিক নিহত পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৯ জন নিহত

সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

  • ১২:১৯ পিএম, শনিবার, ২৮ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের প্রথম পর্ব।

শনিবার ২৮ জুন সকাল ১০টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ মহাসমাবেশ শুরু হয়। দুপুর ২টায় এই কর্মসূচির মূল পর্ব শুরু হবে।

মহাসমাবেশে অংশ নিতে দলে দলে সংগঠনটির নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন। মহাসমাবেশে সারা দেশে থেকে আগত জেলা ও মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন জানায়, আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সারাদেশ থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যানের মূল মাঠ পরিপূর্ণ হয়ে যায়। পরে সকাল ১০টায় মহাসমাবেশের প্রথম পর্ব শুরু হয়। এ পর্বে সারদেশ থেকে আগত জেলা-মহানগর নেতারা বক্তব্য দিচ্ছেন।

মহাসমাবেশে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ উপস্থিত আছেন। এতে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

আজকের মহাসমাবেশে সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর)র পক্ষের সবগুলো রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হবেন বলে আশা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এর আগে দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া প্রায় সব রাজনৈতিক দলের নেতাদের মহাসমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা উৎসাহের সঙ্গে তা গ্রহণ করেছেন। আশা করছি, এ সমাবেশ জাতীয় নেতাদের মিলনমেলা হতে যাচ্ছে।’

তবে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গেছে।   

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech