Breaking News:


হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে টানা ৯দিন

  • ০২:১৮ পিএম, রবিবার, ২৩ মার্চ, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
স্বাধীনতা দিবস, শবে কদর, পবিত্র ঈদ উল ফিতর এবং ৩ তারিখের ঐচ্ছিক ছুটি অনুমোদনের ফলে সব মিলিয়ে টানা ৯ দিন বন্ধ থাকবে দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানির কার্যক্রম।

তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের স্বাভাবিক পারাপার চলমান থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক।

তিনি জানান, মুসলমানদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভারতের সঙ্গে আগামী ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত হিলি বন্দরে আমদানি রপ্তানির কার্যক্রম বন্ধ থাকবে এবং ৬ এপ্রিল থেকে পুনরায় আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।

হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে হিলি বন্দরে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech