শিরোনাম :
দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী রবিবার পর্যন্ত স্থগিত বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার দুর্গোৎসবে বিএনপি নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করবেন: রিজভী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেছে বিএসএফ অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি এনবিআর-এর আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী ৩ বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে তীব্র উত্তেজনা: ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, এক নাবিক নিহত পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৯ জন নিহত

১৮ কোটি মানুষের গর্বের প্রতীক আপনি, প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনা : ফারুক

  • ১০:৩৪ এএম, শনিবার, ২৪ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
প্রফেসর ড. ইউনূস, আপনি শুধু একজন ব্যক্তি নন, আপনি বাংলাদেশের গর্বের প্রতীক। আপনি ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন। আমরা আপনার পদত্যাগ চাই না। আপনি নির্বাচন প্রক্রিয়ায় এগিয়ে যান। বিএনপি আপনার সরকারের প্রতি আস্থাশীল- প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

শুক্রবার ২৩ মে জাতীয় প্রেস ক্লাবে ‘অপরাজেয় বাংলাদেশের’ আয়োজনে ‘জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী’ শীর্ষক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।

জয়নাল আবেদীন ফারুক বলেন, স্বৈরাচারকে হটিয়ে ড. ইউনূসকে আমরাই এনে ক্ষমতায় বসিয়েছি। তিনি শুধু দেশের নয়, বিশ্বের সম্মানিত ব্যক্তি। তাকে নিয়ে আমরা গর্ব করি। তাকে অবমূল্যায়ন করা উচিত নয়। যিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি বাংলাদেশের গর্ব। আমরা তার প্রতি আস্থা ও সমর্থন অব্যাহত রাখব।

তিনি বলেন, ড. ইউনূসের নেতৃত্বে গঠিত সরকারের ভেতরে যারা ষড়যন্ত্র করছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ এ সরকার ব্যর্থ হলে দেশের মানুষকেই চরম ভোগান্তিতে পড়তে হবে। বিতাড়িত স্বৈরাচার মাথাচাড়া দিয়ে দাড়াঁবে।

তিনি বলেন, বিএনপি নির্বাচন চায় দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে। প্রধান উপদেষ্টার কথায় বুঝেছি তিনিও আন্তরিক। কিন্তু বিভিন্ন অজুহাতে কারা নির্বাচন বিলম্বিত করতে চান তাদের চিহ্নিত করা প্রয়োজন। ফারুক বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাদের দায়িত্ব দিয়েছিলাম। ৯ মাস হয়ে গেল। এখনো রোড় ম্যাপ পেলামনা।  নিবার্চনের রোডম্যাপ দেওয়া হচ্ছে না। এখনো নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়নি। আশা করি বিবেচনায় নেবেন। আমরা এই প্রশ্নগুলো অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মতো মহান ব্যক্তির কাছেই রাখলাম।সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech