শিরোনাম :
সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে অচল ফিলিং স্টেশন, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি হামলা: একদিনে নিহত ১৯ লাগামছাড়া বাজার নিয়ন্ত্রণে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ, উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে: প্রধানমন্ত্রী ৩ বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

৫২ যাত্রী নিয়ে মহাসড়কের পাশে খালে পড়ে গেল বাস

  • ০৭:৫৮ পিএম, রবিবার, ২ আগস্ট, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
ফরিদপুরের ভাঙ্গায় ৫২ জন যাত্রী নিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালের পানিতে পড়ে গেছে। এতে বাসের কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছেন।

রবিবার ২ আগস্ট বিকেল চারটার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামের বাবলাতলা বাসস্ট্যান্ডের ১০০ মিটার দক্ষিণে ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যাক্ষদর্শীরা জানান, ‘দশমিনা এক্সপ্রেস’ নামের গাড়িটি খাদে পড়ার আগে কয়েকবার বাউলি দেয়। চালক গাড়িটি নিয়ন্ত্রণ করার জন্য বাসটি সড়কের বাম পাশে একটি গাছে ঠেকাতে চাইলে মুহুর্তের মধ্যে বাসটি গাছ ভেঙে খালের পানিতে পড়ে যায়।

ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ঢাকা থেকে পটুয়াখালীর দশমিনাগামী ‘দশমিনা এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী পরিবহনের ওই বাসটি ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বাম পাশের খাদের পানিতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে আসে। তারা পানির মধ্যে গাড়িতে থাকা ব্যক্তিদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এদের মধ্যে চারজনকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন জানান, বাসের আহত যাত্রীদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার পর সহযোগীসহ বাসের চালক পালিয়ে গেছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech