শিরোনাম :
পুলিশ দলীয় প্রভাবমুক্ত, আধুনিক ও মানবিক একটি সংস্থা, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে-স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকদের যোগদান ১ অক্টোবর: মন্ত্রণালয়, আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকরা জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত আজ ‘সহনীয়’ ঢাকার বাতাস, বায়ু দূষণের শীর্ষে জাকার্তা স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান: ফখরুল ইরানে বড় হামলার সম্ভাবনায় ইসরায়েলে সতর্কতা বৃদ্ধি: দেশ ছাড়তে প্রস্তুতি নিন- মার্কিনীদের জরুরি নির্দেশনা গ্যাসের দাম বাড়ছে না: পেট্রোবাংলা এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ব্যাপ্তি ও গভীরতাকে তুলে ধরেছে ৩ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা

অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ পরিদর্শনে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স

  • ০৮:৩২ পিএম, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: বাসস

।।বিকে ডেস্ক।।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ পরিদর্শনে চট্টগ্রামের বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে এসেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টেরিম ট্রেসি অ্যান জ্যাকবসন।

মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর তিনি মহড়াস্থল পরিদর্শন করেন এবং মহড়ার অংশ হিসেবে পরিচালিত বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

এ সময় তিনি বিভিন্ন সাবজেক্ট মেটার এক্সপার্টিজ এক্সচেঞ্জ (এসএমইই) সাইট পরিদর্শন করেন এবং এসএমইই কার্যক্রম সার্চ এন্ড রেসকিউ মেরিটাইম এন্ড ফ্লাড অপারেশন এবং ক্রিউ রিসোর্স ম্যানেজমেন্ট পর্যবেক্ষণ করেন।

এর আগে  যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স, অ্যাড ইন্টেরিম ট্রেসি অ্যান জ্যাকবসন চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে আগমন করেন।  

পরে, তিনি দুই দেশের বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরিদর্শনকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এমআই-১৭ হেলিকপ্টার ও প্যাসিফিক এয়ার ফোর্সের দুইটি সি-১৩০জে পরিবহন বিমান। এবং বাংলাদেশ বিমান বাহিনীর মোট ১৫০ জন সদস্য ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ৯২ জন সদস্যের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মহড়া চলবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।সংকলিত।।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech