শিরোনাম :
শিক্ষকদের যোগদান ১ অক্টোবর: মন্ত্রণালয়, আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকরা জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত আজ ‘সহনীয়’ ঢাকার বাতাস, বায়ু দূষণের শীর্ষে জাকার্তা স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান: ফখরুল ইরানে বড় হামলার সম্ভাবনায় ইসরায়েলে সতর্কতা বৃদ্ধি: দেশ ছাড়তে প্রস্তুতি নিন- মার্কিনীদের জরুরি নির্দেশনা গ্যাসের দাম বাড়ছে না: পেট্রোবাংলা এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ব্যাপ্তি ও গভীরতাকে তুলে ধরেছে ৩ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে বৈশ্বিক আলোচনার কেন্দ্রে রাখতে সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান

  • ১১:০৭ এএম, রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
সংবাদকর্মীদের নতুন দৃষ্টিভঙ্গিতে গল্প বলা ও অ্যাডভোকেসির মাধ্যমে রোহিঙ্গা সংকটকে তুলে ধরতে—যাতে শুধু মানবিক সহায়তা, প্রত্যাবাসনের অচলাবস্থা কিংবা নিরাপত্তা উদ্বেগের খবরে সীমাবদ্ধ না থেকে ‘শিরোনামের বাইরে’ গিয়ে বাস্তব চিত্র ও সম্ভাব্য সমাধান বিশ্বকে জানানো যায়- বলেছেন সাংবাদিক, কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা।

শনিবার ২০ সেপ্টেম্বর ঢাকায় ‘শিরোনামের বাইরে: নতুন চোখে রোহিঙ্গা সংকট’ শীর্ষক সিম্পোজিয়াম সমবেত বক্তারা এসব কথা বলেন।

বিশ্বব্যাপী রোহিঙ্গা সংকট নিয়ে মনোযোগ কমে আসছে—এমন প্রেক্ষাপটে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), অক্সফাম ইন বাংলাদেশ এবং ডেভেলপমেন্ট মিডিয়া ফোরাম যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন উচ্চপর্যায়ের বৈঠকের আগে হওয়া এই আয়োজনের মূল লক্ষ্য ছিল রোহিঙ্গা সংকটের বৃহত্তর দিক আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা, যাতে তা আন্তর্জাতিক পদক্ষেপ ও বৈশ্বিক আলোচনায় সরাসরি প্রভাব ফেলতে পারে। অনুষ্ঠানে অংশ নেন ঢাকা ও কক্সবাজারের ৪০ জনের বেশি সাংবাদিক।

সিম্পোজিয়ামের উদ্বোধনী বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ সংবাদমাধ্যমের দায়িত্বের ওপর গুরুত্বারোপ করে বলেন, রোহিঙ্গারা কোনো পরিসংখ্যান নয়, তারা ইতিহাস, সংস্কৃতি, টিকে থাকার সংগ্রাম ও স্বপ্ন নিয়ে বেঁচে থাকা মানুষ। সাংবাদিকদের দায়িত্ব হলো তাঁদের মর্যাদা হারিয়ে না যায় এবং তাঁদের কণ্ঠস্বর নীরব না হয়, তা নিশ্চিত করা।

অক্সফামের কান্ট্রি ডিরেক্টর আশীষ দামলে বলেন, রোহিঙ্গা সংকট কেবল বাংলাদেশের দায়িত্ব নয়; এটি বৈশ্বিক সংকট। নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত আমাদের এই গল্পকে জীবিত রাখতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও ফরেন সার্ভিস একাডেমির রেক্টর ড. মো. নজরুল ইসলাম বলেন, ঢাকা ও কক্সবাজার থেকে যা রিপোর্ট করা হয়, তা নিউইয়র্ক ও জেনেভার নীতিনির্ধারণে প্রভাব ফেলতে পারে। সাংবাদিকরা কেবল পর্যবেক্ষক নন, তারা ন্যায়বিচার, প্রত্যাবাসন ও দায়বদ্ধতা নিয়ে আন্তর্জাতিক আলোচনার অংশগ্রহণকারীও বটে।

দিনব্যাপী আয়োজনে ছিল তিনটি টেকনিক্যাল সেশন।

‘কনটেম্পোরারি ইস্যুজ অব দ্য রোহিঙ্গা ক্রাইসিস: জাস্টিস, রেপ্যাট্রিয়েশন অ্যান্ড পলিটিক্স’ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিদ্যা বিভাগের অধ্যাপক ড. বুলবুল সিদ্দিকী বলেন, মিয়ানমারে নাগরিকত্ব স্বীকৃতি ও নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া প্রত্যাবাসন কার্যত অচলাবস্থায় থাকবে। প্রত্যাবর্তন যত পেছাচ্ছে, রোহিঙ্গাদের প্রতি স্থানীয় জনগোষ্ঠী তত সহনশীলতা হারাচ্ছে এবং সাহায্য কমে আসায় ওই অঞ্চলে সামাজিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার ঝুঁকিও বাড়ছে।

দ্বিতীয় সেশন ‘দ্য ফরগটেন অ্যান্ড প্রট্র্যাক্টেড ক্রাইসিস: রিপোর্টিং ফ্রম দ্য গ্রাউন্ড’-এ অংশ নেন ওসমানী সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান, ওসমানী সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল ড. মো. নাঈম আশফাক চৌধুরী, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক খাজা মাঈন উদ্দিন এবং সাংবাদিক রাহীদ এজাজ।

তারা বলেন, রোহিঙ্গা সংকটকে আর শুধু মানবিক সংকট হিসেবে দেখা যাবে না, এটি জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা ও কূটনৈতিক সম্পর্কের ওপরও গভীর প্রভাব ফেলছে। বক্তারা সাংবাদিকদের অনুরোধ করেন, যেন তারা কেবল সাহায্য বিতরণ বা ক্যাম্পের অপরাধকেন্দ্রিক পুনরাবৃত্ত সংবাদ থেকে বেরিয়ে এসে রোহিঙ্গাদের টিকে থাকার সংগ্রাম, আশা-আকাঙ্ক্ষা ও সামাজিক-রাজনৈতিক বাস্তবতাকে তুলে ধরেন।

‘রোহিঙ্গা কনফারেন্স অ্যাট দ্য ইউএন: কানেক্টিং লোকাল ন্যারেটিভস উইথ গ্লোবাল অ্যাডভোকেসি থ্রু রিপোর্টিং’ শিরোনামে শেষ সেশন -এ বক্তব্য দেন রয়টার্সের প্রতিনিধি স্যাম জাহান।

সমাপনী অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক ও প্রধান উপদেষ্টার দপ্তরের প্রেস সচিব শফিকুল আলম আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের প্রেক্ষাপটে জোরালো আহ্বান জানান: বাংলাদেশ তার দায়িত্বের চেয়েও বেশি করেছে। এখন বিশ্বকে পদক্ষেপ নিতে হবে—অর্থায়ন, দায়বদ্ধতা ও দায়িত্ব ভাগাভাগির মাধ্যমে।

সাংবাদিকদের দায়িত্ব হলো ঘটনাবলীর নিখুঁত ও বাস্তব উপস্থাপন জারি রাখা এবং নিশ্চিত করা যে, রোহিঙ্গাদের কণ্ঠস্বর সেই জায়গায় পৌঁছায় যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়।

সিম্পোজিয়ামটি পরিচালনা করেন অক্সফাম ইন বাংলাদেশের হেড অব ইনফ্লুয়েন্সিং, কমিউনিকেশনস, অ্যাডভোকেসি অ্যান্ড মিডিয়া মো. শরিফুল ইসলাম এবং পিআইবির সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech