শিরোনাম :
স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান: ফখরুল ইরানে বড় হামলার সম্ভাবনায় ইসরায়েলে সতর্কতা বৃদ্ধি: দেশ ছাড়তে প্রস্তুতি নিন- মার্কিনীদের জরুরি নির্দেশনা গ্যাসের দাম বাড়ছে না: পেট্রোবাংলা এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ব্যাপ্তি ও গভীরতাকে তুলে ধরেছে ৩ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে তছনছ ইতালির নেপলস ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক সারাদেশে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

বাংলাদেশের ওপর আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবর ভুয়া : প্রেস উইং

  • ০৪:৪৩ পিএম, রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯ দেশের ওপর সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভিসা নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে যে খবর ছড়িয়ে পড়েছে তা ভুয়া বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শনিবার ২০ সেপ্টেম্বর দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

প্রেস উইংয়ের ব্যাখ্যায় বলা হয়, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো একটি বেসরকারি ভিসা প্রক্রিয়াকরণ ওয়েবসাইট ‘ইউএই ভিসা অনলাইন’-এ প্রকাশিত নিবন্ধের উদ্ধৃতি দিয়ে তৈরি। সেখানে দাবি করা হয়েছে, অভিবাসন সংক্রান্ত এক সার্কুলারের মাধ্যমে বাংলাদেশসহ ৯টি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। তবে এই তথ্য সম্পূর্ণ মিথ্যা।

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ জানিয়েছেন, আমিরাত কর্তৃপক্ষের কাছ থেকে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি দূতাবাস পায়নি। তিনি এটিকে ভিসা সেন্টারের পক্ষ থেকে একটি বিদ্বেষপূর্ণ অপচেষ্টা বলে মন্তব্য করেন।

রাষ্ট্রদূত আরও জানান, ২০ ও ২১ সেপ্টেম্বর আমিরাতে সরকারি ছুটি থাকায় ২২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করা হবে।

প্রেস উইং জানিয়েছে, একটি বেসরকারি ভিসা ওয়েবসাইট থেকে উদ্ভূত ভুল তথ্য যাচাই-বাছাই ছাড়াই প্রচার হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech