শিরোনাম :
স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান: ফখরুল ইরানে বড় হামলার সম্ভাবনায় ইসরায়েলে সতর্কতা বৃদ্ধি: দেশ ছাড়তে প্রস্তুতি নিন- মার্কিনীদের জরুরি নির্দেশনা গ্যাসের দাম বাড়ছে না: পেট্রোবাংলা এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ব্যাপ্তি ও গভীরতাকে তুলে ধরেছে ৩ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে তছনছ ইতালির নেপলস ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক সারাদেশে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

টঙ্গীর অগ্নিকান্ডে দগ্ধদের চিকিৎসায় কোনো অবহেলা হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা

  • ০২:২৪ পিএম, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
দগ্ধদের যত ধরনের সহায়তার প্রয়োজন তা সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। চিকিৎসায় কোনো অবহেলা হবে না – বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি টঙ্গীর কেমিক্যাল গোডাউনে অগ্নিদগ্ধ ও দুর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে তিনি এই আশ্বাস দেন।

গাজীপুরে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীসহ দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা জানেন গতকাল (সোমবার) একটি বড় দুর্ঘটনা হয়েছে। সেখানে আমাদের চারজন ফায়ার সার্ভিসের কর্মী দগ্ধ হয়েছে। তাদের মধ্যে দুজনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক এবং একজনের দগ্ধের পরিমাণ একটু কম।

এই হাসপাতালটি একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল। এখানকার চিকিৎসা খুবই ভালো। এখানকার চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।

তিনি আরও বলেন, দগ্ধদের চিকিৎসায় যত ধরনের সহযোগিতা লাগে, সমস্ত সহযোগিতা দেওয়া হবে ফায়ার সার্ভিস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের পক্ষ থেকে।

দগ্ধদের চিকিৎসার বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, তিনজনের শরীরে ৪০ শতাংশের বেশি বার্ন হওয়ায় তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। তবে একজন আশঙ্কামুক্ত।

উল্লেখ্য, গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী নতুন বাজার রেলগেট সাহারা মার্কেট এলাকায় কেমিক্যাল গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে সৃষ্ট আগুনে ফায়ার সার্ভিসের এক অফিসার ও চারজন ফায়ার ফাইটার দগ্ধ হন। আগুন নিয়ন্ত্রণে সাতটি ইউনিট কাজ করে।

ঢাকা জোন-৩-এর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল মন্নান জানান, বিস্ফোরণের খবরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। এ সময় তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ও তিনজন ফায়ার ফাইটার দগ্ধ হন।

চিকিৎসকরা জানান, যেকোনো ক্ষেত্রে চল্লিশভাগের উপরে পুড়ে যাওয়া শঙ্কাজনক। আহতদের চিকিৎসা দেয়ার সর্বোচ্চ চেষ্টার কথা জানান তারা। এ সময়, দগ্ধদের জন্য সকলকে দোয়া করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech