Breaking News:


শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মার্কিন বিমানকে নিজ আকাশসীমা ব্যবহারের ‘অনুমতি দেয়নি’ সৌদি আরব ও কুয়েত বিপিএল ফিক্সিং কাণ্ডে শাস্তি পেলেন ক্রিকেটারসহ ৫ জন সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা ইরানে আক্রমণাত্মক অভিযান শেষ ঘোষণা যুক্তরাষ্ট্রের, প্রয়োজনে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের মায়ের দাফন সম্পন্ন বালাকোট ছিল মুসলমানদের অতীত গৌরব – মাওলানা এটিএম মা’ছুম নির্বাচন-পরবর্তী সহিংসতায় শুভেন্দুর সহকারী সহ নিহত ৫: একদিনের রাষ্ট্রপতি শাসনে পশ্চিমবঙ্গ!

ফ্ল্যাট, হোটেল ও ছাত্রাবাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী থাকলে তথ্য দেয়ার আহ্বান ডিএমপি’র

  • ১২:০১ পিএম, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
রাজধানী ঢাকার ফ্ল্যাট, আবাসিক হোটেল ও বিভিন্ন ছাত্রাবাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কোনও নেতাকর্মী থাকলে বা অপতৎপরতা চালালে নগরবাসীর প্রতি তাদের আগাম তথ্য দেয়ার আহবান জানিয়েছে ঢাকা  মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার ২৪ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মিন্টোরোডে ডিএমপি’র মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ আহবান জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেসনস) এস এন মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, আমরা আগাম তথ্য পেলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অপতৎপরতা কার্যকরভাবে মোকাবেলা করতে ও তাদের আইনের আওতায় নিয়ে আসতে পারবো।

তিনি আরো বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যে কোনো অপতৎপরতা রোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, আজও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের চেষ্টা চালায়। এসময় পুলিশের টহল টিম ও গোয়েন্দা পুলিশের সদস্যরা এ প্রচেষ্টা নসাৎ করে দেয়। জনসাধারণের সহায়তায় গোয়েন্দা পুলিশ ও ডিএমপি ঝটিকা মিছিল থেকে আজ বুধবার ২৪৪ জনকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ১৪টি ককটেল ও ৭টি ব্যানার উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, এরআগে ডিএমপির বিভিন্ন ইউনিট ধারাবাহিক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী গ্রেফতার হয়েছে।

এস এন নজরুল ইসলাম বলেন, ‘ফ্যাসিবাদের পতনের পরও তাদের অপতৎপরতা থেমে নেই। দেশ যখন স্বৈরাচারের থাবা থেকে স্থিতিশীল হয়ে যখন সরকার একটি সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, এসময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অপতৎপরতা চালাচ্ছে, যা আমরা দেখতে পাচ্ছি।’

তিনি আজকের ঝটিকা মিছিল হতে বিপুল সংখ্যক নেতাকর্মী গ্রেফতারে সহযোগিতার জন্য নগরবাসীকে ধন্যবাদ জানান।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech