Breaking News:


শিরোনাম :
মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ: দগ্ধ ১২, ১ জনের মৃত্যু রাজনৈতিক ভাবমূর্তি বজায় রাখতেই ইরান থেকে ইউরেনিয়াম উদ্ধার করতে চাই: ট্রাম্প বাণিজ্যিকভাবে চালু হলো ই-ঋণ: সর্বোচ্চ সীমা ৫০ হাজার ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ঝড় ও দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি শঙ্কা জ্বালানি সংকট মোকাবিলায় নয়াদিল্লিতে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান পদ্মা ব্যারেজ: বহুমুখি প্রকল্পের বহুমুখি সুফল- নদীপুনরুজ্জীবন, জলবিদ্যুত, খাদ্য উৎপাদন শিল্পকলা একাডেমিতে মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন: স্মরণ করা হলো ৫ গুণীজনকে তুরস্কসহ পার্শ্ববর্তী দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনস্যুলার সেবা ও ভ্রমণসংক্রান্ত জরুরি নির্দেশনা

উপদেষ্টা পরিষদের সভায় ১১টি অধ্যাদেশ, তিনটি প্রস্তাব অনুমোদন

  • ১০:২১ পিএম, বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় ১১ টি অধ্যাদেশ এবং তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ৯ অক্টোবর রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপদেষ্টা পরিষদ জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ-২০২৫, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ-২০২৫, আমানত সুরক্ষা অধ্যাদেশ-২০২৫, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৫, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৫ এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৫ এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া সভায় কাস্টমস আইন, ২০২৩ (সংশোধন) অধ্যাদেশ-২০২৫, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ-২০২৫, আয়কর আইন, ২০২৩ (সংশোধন) অধ্যাদেশ-২০২৫, সাইবার সুরক্ষা (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এবং দেওয়ানি আদালত (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর খসড়া অনুমোদন করা হয়।

উপদেষ্টা পরিষদ একটি প্রস্তাবের ভিত্তিতে শরিয়াহ-ভিত্তিক পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে একটি ব্যাংক প্রতিষ্ঠার জন্য অর্থ মন্ত্রণালয়ের উত্থাপিত প্রস্তাবও অনুমোদন করেছে।

এ ছাড়াও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে ছয়টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি) থেকে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা উত্তীর্ণদের কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট (ক্যাডেট সিডিসি) প্রদান এবং প্রতি বছর নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রাণিসম্পদ সপ্তাহকে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ’ হিসেবে স্বীকৃতি প্রদানের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।  সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech