শিরোনাম :
গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর সুইডিশ কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান ছাড়ার নির্দেশ সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি ডেঙ্গুতে সাতদিনে ৩৩ জনের মৃত্যু সাইবার আইন সংশোধন: বাকস্বাধীনতা ও ব্যক্তি-সম্মানের নতুন ভারসাম্য পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, এসবির প্রধান হলেন কামরুল আহসান বাদ ৫৯ লাখ অযোগ্য কার্ড, ভর্তুকিমুক্ত হচ্ছে টিসিবি সার-কীটনাশক নিয়ে শঙ্কায় লালমনিরহাটের আমন চাষিরা সার পাচারের ভিডিও ভাইরাল: ডিলারের দাবি ‘চাঁদাবাজির নাটক’ বর্তমান পরিস্থিতিতে ইসির অধীনে স্থানীয় নির্বাচন নিরপেক্ষ হবে না : গোলাম পরওয়ার

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

  • ০৯:০১ পিএম, শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকায় আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী অভিযানকালে শাড়ি ও ওষুধ সহ ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

শনিবার ১১ অক্টোবর সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার তলুইগাছা, হিজলদী, মাদরা, বৈকারী, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, সুলতানপুর ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার চারাবাড়ি হতে ভারতীয় ওষুধ ও শাড়ি এবং হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বড়ালী পোষ্ট নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করে।

এছাড়া মাদরা বিওপির এর আভিযানিক দল কলারোয়া উপজেলার আমবাগান নামক স্থান হতে, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর বিশেষ আভিযানিক দল গোবিন্দকাঠি মাঠ নামক স্থান হতে, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল কাপালিপাড়া নামক স্থান হতে, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী নামক স্থান হতে, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী নামক স্থান হতে এবং চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল গোয়ালপাড়া নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ছয়লাখ ৬০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। সংকলিত।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech