শিরোনাম :
হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু জাতীয় পার্টির আয় কম, ব্যয় বেড়েছে জার্মানিতে সমকামীদের মিছিলে হামলা: সন্দেহভাজনকে গুলি করে হত্যা চলতি অর্থবছরেরপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ: আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার আবার চালু হলো বাংলাদেশ-জাপান সরাসরি ফ্লাইট দেশের ৮টি অঞ্চলে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে দক্ষিণ চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’ আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

পাবনা সফররত রাষ্ট্রপতির সাথে বিচারকগণের সৌজন্য সাক্ষাৎ

  • ১০:৩৭ এএম, মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

।।বিকে ডেস্ক।।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাবনার জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকগণ।

সোমবার ৩০ মার্চ সন্ধ্যায় পাবনা সার্কিট হাউসে অনুষ্ঠিত এ সাক্ষাতে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আখতারুজ্জামান নেতৃত্বে পাবনার জেলা ও দায়রা জজগণ এবং জেলায় কর্মরত অন্যান্য বিচারকগণ অংশ নেন।

সাক্ষাৎকালে বিচারকগণ পাবনা জেলার বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং বিচারিক কার্যক্রম পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় ।

রাষ্ট্রপ্রধান তাদের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এ সময় আইনজীবী এবং জুডিশিয়াল সার্ভিসের সদস্য হিসেবে তাঁর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন।

এ সময় রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।
এর আগে চারদিনের সরকারি সফরে শনিবার ২৮ মার্চ নিজ জেলা পাবনায় পৌঁছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দুপুর ১২টা ৪০ মিনিটে বঙ্গভবন থেকে হেলিকপ্টার যোগে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন তিনি। পরে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।   সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech