শিরোনাম :
আজ থেকে বাড়ছে মেট্রোরেলের চলাচলের সময় রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা: সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত তেলবাহী ট্রেনের তিন ট্যাংকার লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ বাজেট অধিবেশনে দেশের মানুষের অধিকার রক্ষায় গঠনমূলক ভূমিকা পালন করতে হবে হরমুজে ইরানের দুই ড্রোন ভূপাতিত করার দাবী করল যুক্তরাষ্ট্র এবারের বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যে সর্বোচ্চ বরাদ্দ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে বিকালে ঢাকাসহ দেশের ১৭অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

ময়মনসিংহ হাসপাতালে একদিনে ভর্তি ২২ শিশু: বাড়ছে হামের দাপট

  • ১২:৪৮ পিএম, বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে আরও ২২ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে ৭৮ জন শিশু।

মঙ্গলবার ৭ এপ্রিল সকাল ৯টা থেকে বুধবার ৮ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টা সময়ে এসব শিশু ভর্তি হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ২৯৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২১৩ শিশু এবং মারা গেছে ৭ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৪ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে হামের লক্ষণ নিয়ে এক-দুইজন করে রোগী ভর্তি হতে শুরু করে। তবে মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকে।

রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে ৬৪ শয্যার একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম দায়িত্ব পালন করছে। এ পর্যন্ত পরীক্ষায় ৭০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন ২২ শিশু ভর্তি হয়েছে এবং এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। সংকলিত।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech