শিরোনাম :
বাজেট অধিবেশনে দেশের মানুষের অধিকার রক্ষায় গঠনমূলক ভূমিকা পালন করতে হবে হরমুজে ইরানের দুই ড্রোন ভূপাতিত করার দাবী করল যুক্তরাষ্ট্র এবারের বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যে সর্বোচ্চ বরাদ্দ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে বিকালে ঢাকাসহ দেশের ১৭অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৩ জনসহ দগ্ধ ৬ দেশের সাধারণ ও নিম্নআয়ের ৬৫ শতাংশ বিদ্যুৎ ব্যবহারকারী মূল্যবৃদ্ধির বাড়তি চাপের আওতামুক্ত

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় ত্রাণমন্ত্রী, এভারকেয়ারে ভর্তি

  • ০৮:৩০ পিএম, শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
হঠাৎ অসুস্থ লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিবকে (দুলু) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে শনিবার ১১ এপ্রিল বিমানযোগে নীলফামারীর সৈয়দপুরে আসার পর অসুস্থ হয়ে পড়েন ত্রাণমন্ত্রী। এরপর তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়া হয়।

পারিবারিক সূত্র জানায়, ত্রাণমন্ত্রী শনিবার ১১ এপ্রিল বিমানযোগে সৈয়দপুরে আসেন। এরপর সড়কপথে তাঁর লালমনিরহাটের নির্বাচনী এলাকায় পূর্বনির্ধারিত কর্মসূচিতে যাওয়ার কথা ছিল। তবে বিমানবন্দরে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে  পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দেন। দুপুর ১২টা ১০ মিনিটের ফ্লাইটে তাঁকে ঢাকায় পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও শারীরিক অবস্থার কারণে সম্ভব হয়নি। পরিস্থিতি বিবেচনায় তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত হয়।

বেলা ৩টা ৪৫ মিনিটে ত্রাণমন্ত্রীকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর থেকে রাজধানীর উদ্দেশে যাত্রা করে। বিকেল ৪টা ৪৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা সিএমএইচে অবতরণ করে। এরপর সেখান থেকে তাঁকে অ্যাম্বুলেন্সযোগে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে ত্রাণমন্ত্রীর শারীরিক পরীক্ষা–নিরীক্ষা চলছে।এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় ত্রাণমন্ত্রী, এভারকেয়ারে ভর্তি

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech