শিরোনাম :
হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু জাতীয় পার্টির আয় কম, ব্যয় বেড়েছে জার্মানিতে সমকামীদের মিছিলে হামলা: সন্দেহভাজনকে গুলি করে হত্যা চলতি অর্থবছরেরপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ: আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার আবার চালু হলো বাংলাদেশ-জাপান সরাসরি ফ্লাইট দেশের ৮টি অঞ্চলে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে দক্ষিণ চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’ আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রোববার

  • ০৬:০২ পিএম, শনিবার, ২ মে, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্য রোববার শপথ পাঠ করবেন।

শনিবার ২ মে সংসদ সচিবালয় থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, রোববার রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১-এ অবস্থিত শপথ কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবারের সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপি থেকে ৩৬ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১৩ জন মনোনীত হন। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র প্রথমে বাতিল হলেও শনিবার বৈধ ঘোষণা করা হয়।

বিএনপি থেকে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, মোছা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার (ঠাকুর), শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, মোছা. সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, মোছা. সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা হলেন নুরুন্নিসা সিদ্দিকা, মারজিয়া বেগম, অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, নাজমুন্নাহার নিলু, প্রকৌশলী মারদিয়া মমতাজ, মেরিনা সুলতানা, মাহফুজা খানম, সাজেদা সামাদ এবং জুলাই শহীদ জারিফ আব্দুল্লাহর মা রোকেয়া বেগম।

এ ছাড়া জামায়াতের ছেড়ে দেওয়া তিনটি আসনে জোটের প্রার্থী হিসেবে শপথ নেবেন ডা. মাহমুদা মিতু (এনসিপি), তাসমিয়া প্রধান (জাগপা) এবং ইঞ্জিনিয়ার মাহবুবা করিম (বাংলাদেশ খেলাফত মজলিস)।

শনিবার জ্যোতির মনোনয়ন বৈধ ঘোষণার পর সংরক্ষিত নারী আসনের ৫০টি পদই পূর্ণ হলো। শপথ শেষে ত্রয়োদশ জাতীয় সংসদে এই আসনগুলোর প্রতিনিধিরাও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech