Breaking News:


বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

  • ১০:২১ এএম, রবিবার, ৩ মে, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আজ ৩রা মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় অনুমোদনের পর থেকে প্রতি বছর বিশ্বব্যাপী এই দিনে সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা ও গণমাধ্যমের মৌলিক নীতিমালার প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসটি পালিত হয়।

রবিবার ৩ মে বাংলাদেশেও নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন : মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দেশের সাংবাদিকরা পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে বিভিন্ন কর্মসূচি পালন করেন।

আজ ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে-বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বিশেষ অতিথি হিসেবে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সকাল ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হবে।

এছাড়া গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকেও দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech