Breaking News:


শিরোনাম :
নতুন ই-বাস ও ট্রাক আমদানিতে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত মন্ত্রিসভায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় নিহত অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি হরমুজ প্রণালিকে মার্কিন বাহিনীর ‘কবরস্থান’ বানানোর হুমকি ইরানের মে মাসে অপরিবর্তিত থাকছে এলপিজির দাম জ্বালানি সংকট মোকাবেলায় সংসদীয় বিশেষ কমিটির কার্যক্রম শুরু বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা – বইতে পারে দমকা বা ঝড়ো হাওয়া জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি : প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে খাদ্য সংকটের আশঙ্কা দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড নিহত ৯

জ্বালানি সংকট মোকাবেলায় সংসদীয় বিশেষ কমিটির কার্যক্রম শুরু

  • ১০:২৩ এএম, সোমবার, ৪ মে, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
দেশের সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নির্ধারণ এবং সুপারিশ প্রণয়নের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৪ মে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মঈনুল ইসলাম খান, মো. নূরুল ইসলাম, মো. আব্দুল বাতেন, মো. আবুল হাসনাত এবং মোহাম্মদ আবুল হাসান বৈঠকে অংশ গ্রহণ করেন।

বৈঠকের শুরুতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এতে বিদ্যমান সংকট, চ্যালেঞ্জ এবং সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়। কমিটি এসব পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে।

এছাড়া, বৈঠকে দেশের চলমান জ্বালানি পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। কমিটির সদস্যরা তাদের নিজ নিজ মতামত ও সুপারিশ প্রদান করেন, যা ভবিষ্যৎ করণীয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech