শিরোনাম :
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ:উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত পদ্মা নদীতে স্পিডবোট আটকে ডাকাতি ইসলামী ব্যাংক নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: সংসদে তুমুল বিতর্ক ‘ভারতীয় নাগরিকদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালানো বেআইনি ও অন্যায়’- মিয়া গোলাম পরওয়ার হরমুজে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগে ইরানে হামলা: কঠোর পাল্টা হামলার দাবি ইরানের একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন: প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত ১২ জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

  • ১০:৩১ এএম, বুধবার, ১০ জুন, ২০২৬
ছবি: বাসস

।।বিকে ডেস্ক।।
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার কনস্ট্যান্টিন কোসাচেভ।

মঙ্গলবার ৯ জুন মস্কোয় দুই নেতার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে আলোচনা করেন। এছাড়া দুই বন্ধুভাবাপন্ন দেশের মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্বকে এগিয়ে নিতে নিবিড় যোগাযোগ বজায় রাখার ওপরও জোর দেন তারা।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিন দিনের সরকারি সফরে বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন।

সফরকালে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন পররাষ্ট্রমন্ত্রী। সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech