শিরোনাম :
দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী রবিবার পর্যন্ত স্থগিত বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার দুর্গোৎসবে বিএনপি নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করবেন: রিজভী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেছে বিএসএফ অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি এনবিআর-এর আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী ৩ বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে তীব্র উত্তেজনা: ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, এক নাবিক নিহত পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৯ জন নিহত

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় নিহত দুই মোটরসাইকেল আরোহী

  • ১১:৩৩ এএম, শুক্রবার, ১৯ জুন, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার ১৮ জুন বিকেলে উপজেলার দুধপাতিলা এলাকায় একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল চালক রাজু মিয়া ২৪। তিনি ওই এলাকার সাড়াবাড়িয়া দর্শনা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। অপরজন হলেন- আব্দুল্লাহ ২৪। তিনি সদর থানার দশমাইল দশমী এলাকার বাসিন্দা।

আহত ব্যক্তি হলেন দামুড়হুদা উপজেলার ডুগডুগী গ্রামের রহিদুল ইসলামের ছেলে আব্দুল কাদের ২৫।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে করে তিনজন আরোহী দুধপাতিলা গ্রামের অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করছিলেন। এসময় দ্রুতগতির একটি ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং বেশ কিছুদূর টেনে-হিঁচড়ে নিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। অপরজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামের এক বন্ধুর বাড়ি দাওয়াত খেয়ে ফেরার পথে এ দুর্ঘটনার কবলে পড়ে।

সুত্রঃ বিডি জার্নাল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech