শিরোনাম :
কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে: পরিবারের কাছে হস্তান্তর রুদ্ধশ্বাস টাইব্রেকারে ৩-২ গোলে শেষ ষোলোয় মরক্কো নেদারল্যান্ডসের বিদায় সরকারী চাকরিজীবিদের নতুন পে-স্কেলের মূল বেতন কার্যকর ১ জুলাই থেকে শেষ মুহূর্তের গোলে জাপানকে পরাজিত করে শেষ ষোলতে ব্রাজিল তিস্তা-দুধকুমারে পানি বৃদ্ধি: উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো বিশাল মৃত তিমি ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, বিভিন্ন এলাকায় এখনও পর্যাপ্ত সহায়তা পৌঁছানোই সম্ভব হয়নি খেলাপি ঋণ কমাতে বড় ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার কুশল বিনিময়

বিপদ সীমার ১০ সেন্টিমিটার ওপরে বইছে তিস্তা, প্লাবিত নিম্নাঞ্চল

  • ১১:৪৩ এএম, সোমবার, ২৯ জুন, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
উজানের ঢল ও টানা ভারী বৃষ্টিতে লালমনিরহাটের তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদ সীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে।

জানা গেছে, সকাল থেকে উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করে। ফলে তিস্তার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বিভিন্ন ফসলি জমি প্লাবিত হয়েছে। নদীতীরবর্তী ও চরাঞ্চলে বসবাসরত মানুষের মধ্যে বন্যা ও নদীভাঙনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রবিবার ২৮ জুন রাত ৯টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির স্তর রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৫ মিটার, যেখানে বিপদসীমা ৫২ দশমিক ১৫ মিটার। অর্থাৎ পানি বিপদ সীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ছয়টি ইউনিয়নের ৮ থেকে ১০টি চর ও নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে।

তিস্তা ডালিয়া পয়েন্টের পানির স্তর পরিমাপক নুরুল ইসলাম জানান, উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার রায় বলেন, উজানের ঢলে তিস্তার পানি বেড়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তিস্তার নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech