শিরোনাম :
রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ- মেট্রো স্টেশন বন্ধ আশুলিয়ায় পুলিশ-শ্রমিক ব্যাপক সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মহাসড়ক অবরোধ-বিক্ষোভ ৫ম দিনে গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান পেল বাপেক্স: মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট এলপিজির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে: জামায়াত সেক্রেটারি নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা ১২ কেজি এলপিজির দাম বাড়লো ২২৩ টাকা বর্ত মান মূল্য ২০৬০ টাকা নির্ধারণ করেছে বিইআরসি বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়

হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃত্যু

  • ০৭:২৭ পিএম, মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
ছবি: প্রতিকী

।।বিকে ডেস্ক।।
দেশে গত ২৪ ঘন্টায় (সোমবার ২৯ জুন সকাল ৮ টা থেকে মঙ্গলবার ৩০ জুন) পর্যন্ত একদিনে হামের উপসর্গ নিয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাম শনাক্ত হয়েছে আরো ১১৪ জনের।

মঙ্গলবার ৩০ জুন অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে ১৫ মার্চ থেকে মঙ্গলবার ৩০ জুন পর্যন্ত দেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। এ ছাড়া হামের লক্ষণ নিয়ে ৬২৫ জন মারা গেছে বলে তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুলেটিনে আরও বলা হয়েছে, সারাদেশে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৬৯ জন মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে ৮৮, সিলেটে ৮০, চট্টগ্রামে ৫১, বরিশালে ৩৯, ময়মনসিংহে ৬২, খুলনায় ২৮ এবং রংপুরে ৮ জন মারা গেছে।

এদিকে গেল ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার একই সময় পর্যন্ত) হামের লক্ষণ নিয়ে ৮৮৬ জন হাসপাতালে এসেছে। এর মধ্যে ৮২১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩০৪ জন, রাজশাহীতে ২৪, সিলেটে ৫৪, চট্টগ্রামে ১৯০, বরিশালে ১৩২, ময়মনসিংহে ৪৬, খুলনায় ৬৩, রংপুরে ৮ জন রয়েছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট রোগী ভর্তির হয়েছে ৮৪ হাজার ৬২৭ জন; যার মধ্যে ৮০ হাজার ৯৭৪ জন এরইমধ্যে ছাড়া পেয়েছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech