।।বিকে ডেস্ক।।
বান্দরবান রিজিয়নের আওতাধীন দুর্গম রেতলাং এলাকায় গত ২৮ জুন নিরাপত্তা বাহিনীর একটি অভিযানিক দল কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর একটি যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবার ২ জুলাই আইএসপিআর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ২৮ জুন বান্দরবান রিজিয়নের আওতাধীন রেতলাং এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি আভিযানিক দল ওই আস্তানায় অভিযান চালায়। তবে বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আস্তানা ছেড়ে পালিয়ে যায়।
এ সময় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। অভিযানের ধারাবাহিকতায় বর্তমানে আশপাশের এলাকায় তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে।
নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আস্তানা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। বর্তমানে আশপাশের এলাকায় অভিযান চলমান রয়েছে।
অভিযানিক নিরাপত্তার স্বার্থে এ মুহূর্তে অধিকতর তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়।
এ ঘটনাকে ঘিরে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
অভিযান শেষ হলে যথাসময়ে বিস্তারিত জানানো হবে।