৯টি জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে

  • ১০:২১ এএম, শনিবার, ৪ জুলাই, ২০২৬
ছবি: বিকে ফটো গ্যালারী

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের নয়টি জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে।

শনিবার ৪ জুলাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ০১ নম্বর (পুনঃ) ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ ঢাকায সর্বোচ্চ তাপমাত্র ছিল ৩৫.২ সেলসিয়াস িএবং সর্বনিম্ন তাপমাত্র ছিল২৮.২ ডিগ্রি। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ৫০ মিনিট আগামীকাল সূর্যোদয় : ভোর ০৫ টা ১৬ মিনিট ।

তাপমাত্রা: সারাদেশে দিন এবং এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech