শিরোনাম :
কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা জুলাই শহীদদের স্মরণে ‘জুলাই জাতীয় সম্মেলন’ শুরু অস্ট্রেলিয়াকে টাই ব্রেকারে হারিয়ে শেষ ষোলতে মিশর সরকারি বরাদ্দের সাইকেল নাতনিকে দেওয়া সেই উপজেলা জামায়াতের আমিরকে অব্যাহতি ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে যোগ দিতে তেহরানে ১১ দলীয় জোটের প্রতিনিধিদল আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন শুরু: লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা দেশের রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার দেশের ৫০ শয্যার সকল হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী ৯টি জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে

সরকারি বরাদ্দের সাইকেল নাতনিকে দেওয়া সেই উপজেলা জামায়াতের আমিরকে অব্যাহতি

  • ১১:১৮ এএম, শনিবার, ৪ জুলাই, ২০২৬
ছবি: সংগড়ৃহিত

।।বিকে রিপোর্ট।।
সরকারি বরাদ্দের সাইকেল নিজের নাতনিকে দেওয়ার ঘটনায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির তাজুল ইসলামকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তার স্থলে নতুন আমির নিয়োগ দেওয়া হয়েছে।

শুক্রবার ৩ জুলাই উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত রুকন সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আব্দুল আউয়াল।

তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাজুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে আজিজুর রহমানকে কোটচাঁদপুর উপজেলা জামায়াতের নতুন আমির হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আব্দুল আউয়াল বলেন, সংগঠনের গঠনতন্ত্র ও বিধি-বিধান অনুসারেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র, আদর্শ ও শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কোনো ধরনের বিচ্যুতি জামায়াত বরদাশত করে না।

উল্লেখ্য, গত ২৪ জুন ঝিনাইদহ-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য মতিয়ার রহমানের ঐচ্ছিক তহবিলের বরাদ্দ থেকে সাইকেল বিতরণ করা হয়। ওইদিন তাজুল ইসলাম বিতরণের তালিকায় পাশের বাড়ির এক শিক্ষার্থীর নাম লিখে সাইকেলটি নিজের নাতনির কাছে তুলে দেন।

বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। এই চাপের মুখে গত বুধবার ১ জুলাই তাজুল ইসলাম সাইকেলটি উপজেলা পরিষদে ফেরত দিতে বাধ্য হন। তবে শেষ পর্যন্ত আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলনের অভিযোগে দল থেকে তাকে পদ হারাতে হলো।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech