শিরোনাম :
রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ- মেট্রো স্টেশন বন্ধ আশুলিয়ায় পুলিশ-শ্রমিক ব্যাপক সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মহাসড়ক অবরোধ-বিক্ষোভ ৫ম দিনে গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান পেল বাপেক্স: মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট এলপিজির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে: জামায়াত সেক্রেটারি নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা ১২ কেজি এলপিজির দাম বাড়লো ২২৩ টাকা বর্ত মান মূল্য ২০৬০ টাকা নির্ধারণ করেছে বিইআরসি বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়

চাঁপাইনবাবগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • ১১:২০ এএম, রবিবার, ৫ জুলাই, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী ‘নজরুল বর্ষ’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলায় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার ৪ জুলাই বিকেল ৫ টায় জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শিল্পকলা একাডেমি হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

জেলা কালচারাল অফিসার মো. শাহাদৎ হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. একরামুল হক প্রমুখ।

এ সময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি এবং স্থানীয় শিল্পীবৃন্দ কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা আবৃত্তি, গান ও নৃত্য এবং হামদ-নাত পরিবেশন করেন।

পরে অতিথিরা বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech