শিরোনাম :
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩, মারা গেল ৬ গরু সারাদেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০৬ জন দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে লেবার রুম স্থাপনের নির্দে শ: না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার গাইবান্ধায় তীব্র নদীভাঙন : ভেঙে যাচ্ছে স্বপ্নের ভিটে, ঝুঁকিতে শত শত পরিবার ‘জুলাই পদযাত্রা’ করতে গোপালগঞ্জে যাচ্ছে না এনসিপি, কারণ ‘নিরাপত্তা’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজার ৭ শত

কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩, মারা গেল ৬ গরু

  • ০৬:৩০ পিএম, সোমবার, ৬ জুলাই, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে গরুবোধাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় পিকআপে থাকা ছয়টি গরুও মারা যায়।

সোমবার ৬ জুলাই বিকেল তিনটার দিকে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজারের দক্ষিণ পাশেএগারসিন্দুর কোল্ড স্টোরের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন পিকআপে থাকা নরসিংদী জেলার শিবপুর উপজেলার কুন্দাই গ্রামের বিল্লাল ৩৫, খুরশেদ ৬০ ও পিকআপের চালক খোকন ৩৯।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা ক্ল্যাসিকের একটি বাসের সঙ্গে সুখিয়া বাজারের কাছে বিপরিত দিক থেকে আসা গরুবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা চালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। পিকআপে থাকা ছয়টি গরুও মারা যায়। দুর্ঘটনায় পিকআপ ও বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম হোসেন রকি বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech