শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ: আটক ২ ১৮ ঘণ্টায় লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা এক ভবন থেকে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার, যা করছিলেন তারা চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ নিম্নাঞ্চলে পানিবন্দি ২ হাজার পরিবার ইসলামী আন্দোলনের অনুষ্ঠানে নারী সাংবাদিকদের পর্দা করে আসতে হবে- ফয়জুল করীম ইয়েমেন উপকূলে অগ্রযাত্রা, হুতিদের দখলে মোখা বন্দর: হুমকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ শতভাগ সরকারী পে স্কেল: দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির আশঙ্কা বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: সংসদে প্রধানমন্ত্রী

কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার : অভিযানে বিভিন্ন মালামাল জব্দ

  • ১২:০৫ পিএম, মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
রাঙামাটি জেলার কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের বিরুদ্ধে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) কাপ্তাই উপ-শাখা এবং নৌ পুলিশের অভিযানে ১০ হাজার বর্গফুট কারেন্ট জাল, ১০ হাজার বর্গফুট সুতার জাল এবং ৪টি কাঠের নৌকা জব্দ করা হয়েছে।

গত রবিবার রাত ১২টা থেকে গতকাল সোমবার দিনব্যাপী অভিযান চালিয়েিএসব মালামাল জব্দ করা হয়।

কাপ্তাই লেকের বিলাইছড়ি উপজেলার গাছকাটা ছড়া, হাজাছড়া এবং রাঙ্গামাটি সদর উপজেলার গবাঘোনা ও বাঘছড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় জানিয়েছেন কাপ্তাই বিএফডিসি’র উপ-ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন।

তিনি জানান কাপ্তাই লেকে চলতি বছরের ২৪ এপ্রিল মধ্যরাত থেকে ৩ মাস মাছ ধরা নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু অসাধু ব্যবসায়ী মাছ শিকার করার কারণে কাপ্তাই লেকের বিভিন্ন অংশে আমরা নৌ পুলিশকে নিয়ে অভিযান পরিচালনা করে ১০ হাজার বর্গফুট কারেন্ট জাল, ১০ হাজার বর্গফুট সুতার জাল ও ৪ টি কাঠের নৌকা জব্দ করি।

এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। সংকলিত।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech