শিরোনাম :
উত্তপ্ত মধ্যপ্রাচ্য: মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্য ফের উত্তেজনা বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি ঢাকাসহ ২০ জেলায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি, ভারি বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের সম্মানি পর্যায়ক্রমে বাড়ানো হবে : প্রধানমন্ত্রী স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের নির্দেশ ট্রাম্পের উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ টাইব্রেকারে কলম্বিয়ার বিদায়, ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা ২-০ গোলে পিছিয়ে থেকেও অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা

ঢাকাসহ ২০ জেলায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি, ভারি বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে

  • ১০:২৭ এএম, বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
ছবি: বিকে ফটো গ্যালারী

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ ২০ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি, ভারিবৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার ৯ জুলাই দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়োছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতেেআরও বলা হয়, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা (২ দিন) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪–৮৮ মিমি) থেকে অতিভারি (৮৮ মিমি-বেশি) বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার সকাল ৬ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে ঢাকা শহরের উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।

একই সময়ের মধ্যে ঢাকা, রাজশাহী, ময়মনিসংহ, খুলনা ও বরিশাল বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। চট্রগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

চট্রগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো এবং সিলেট বিভাগের জেলাগুলোর উপরে সকাল ৮ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech