শিরোনাম :
চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম–রাঙামাটি সড়কে পাহাড়ধস, সড়ক যোগাযোগ ব্যাহত সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর্জেন্টিনা–মিসর ম্যাচে রেফারিং বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিল ফিফা পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর রাঙামাটিতে ৬০টি পাহাড়ধসের ঘটনা, আশ্রয়কেন্দ্রে ৪ হাজার ১৬৬ জন কেউ জুলাইকে অসম্মান করার দুঃসাহস দেখালে সহ্য করা হবে না উত্তপ্ত মধ্যপ্রাচ্য: মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্য ফের উত্তেজনা বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

চট্টগ্রাম–রাঙামাটি সড়কে পাহাড়ধস, সড়ক যোগাযোগ ব্যাহত

  • ০৩:০৬ পিএম, বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
টানা বৃষ্টিতে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে ওই সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার ৯ জুলাই সকালে পাহাড়ধসের ঘটনা ঘটে। আজ সকালে এ সড়কের পাশাপাশি কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কেও পাহাড়ধসের ঘটনা ঘটে।

পরে মাটি সরিয়ে সড়কের এক পাশ দিয়ে ছোট যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়।

স্থানীয় ও সড়ক বিভাগ সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের সাপছড়ি ইউনিয়নের দেপ্পোছড়িমুখ এলাকায় পাহাড় ধসে পড়ে। এতে সড়কের ওপর বিশাল মাটির স্তূপ জমা হয়। এ কারণে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাটি সরানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর মাটি সরিয়ে সড়কের এক পাশ খুলে দেওয়া হয়। সেদিক দিয়ে ছোট যানবাহন চলাচল শুরু হয়েছে। দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাটি সরানোর কাজ চলছিল।

এর আগে আজ সকাল ছয়টার দিকে কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া (৪ নম্বর ওয়ার্ড) এলাকায় চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে পাহাড়ধসের ঘটনা ঘটে। এরপর ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সড়কের এক পাশ থেকে মাটি সরিয়ে ছোট যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়।
রাঙামাটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, পাহাড়ধসের খবর পেয়ে সওজের একটি দল রাজস্থলী ও চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের উদ্দেশে রওনা দেয়। এর মধ্যেই আবার সাপছড়ি ইউনিয়নের দেপ্পোছড়িমুখ এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে। সেখানে আমাদের টিম কাজ করছে।

রাইখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মংক্য মারমা বলেন, গত কয়েক দিনের অতিবৃষ্টির ফলে রাতের কোনো এক সময় মতিপাড়া এলাকায় সড়কের ওপর পাহাড় ধসে পড়ে। সকাল থেকে এ সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech