শিরোনাম :
আর্জেন্টিনার বিজয় মিছিলের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যু কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোক বার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন স্পিকার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো ‘বর্ষায় নজরুল’ পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ২ আহত ৫ শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে : নাহিদ ইসলাম ইরানের দক্ষিণাঞ্চলে সামরিক স্থাপনা লক্ষ্য করে ফের হামলা করেছে মার্কিন বাহিনী ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্যের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব ইংল্যান্ডকে ২-১ গোলে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস: কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা

আরও ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

  • ০২:১১ পিএম, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরসমূহ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরিস্থিতি বিবেচনায় দেশের ৪ সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বৃহস্পতিবার ১৬ জুলাই আবহাওয়ার সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও শক্তিশালী বা ঘনীভূত হতে পারে।

লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া, অপর একটি বিশেষ আবহাওয়া বুলেটিনে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech