শিরোনাম :
সুরমার পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি: ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে ইরানের নিষেধাজ্ঞা অমান্য, হরমুজ অতিক্রমের চেষ্টারত দুটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্যবস্তু করার ঘোষণা ইরানের উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের ট্রফি গোল্ডেন বল জিতেছেন স্পেন অধিনায়ক রদ্রি বিশ্বকাপের গোল্ডেন বুট জয় করলেন এমবাপ্পে আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ১৭অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলাডুবিতে নিখোঁজ ২, উদ্ধারে ডুবুরি দল

  • ০১:৪১ পিএম, রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
সদরঘাটে লঞ্চের ধাক্কায় একটি নতুন ট্রলার ডুবে এখনো নিখোঁজ রয়েছেন দুইজন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রবিবার ১৯ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় নতুন তৈরি একটি ট্রলার ডুবে যায়। ট্রলারটি গাজীপুরের কড্ডাবাজার থেকে তৈরি করে কুমিল্লার মুরাদনগরের উদ্দেশে নেওয়া হচ্ছিল।

সদরঘাট এলাকা অতিক্রম করার সময় ট্রলারের পাখা (প্রপেলার) কোনো কিছুর সঙ্গে আটকে যায়। এতে ইঞ্জিন বন্ধ হয়ে ট্রলারটি চলাচল করতে পারেনি। এ সময় পেছন দিক থেকে আসা সুন্দরবন-১২ লঞ্চটি ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি পানিতে ডুবে যায়। ট্রলারে থাকা ১০ জন আরোহীর মধ্যে ৮ জন সাঁতরে বা অন্যভাবে তীরে উঠতে পারলেও দুজন এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের কার্যক্রম শুরু করে। ডুবে যাওয়া ১০ জনের মধ্যে আটজন উদ্ধার সম্ভব হয়েছে। এখনো নিখোঁজ ২ জন। তাদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বর্তমানে উদ্ধার কাজ চলমান রয়েছে।

তবে বেলা ১১টা ৫৫ মিনিটের তথ্য অনুযায়ী, সদরঘাট নৌ থানা এলাকাধীন এই ঘটনায় এখন পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের সদরঘাটের একটি ইউনিট নিখোঁজ দুজনের সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করছে। ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করা হয়েছে। সেটি উদ্ধার প্রক্রিয়া চলমান।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech