শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ককরোচ পার্টির মিছিল ঘিরে রণক্ষেত্র দিল্লি, লাঠিচার্জের পর ইন্টারনেট বন্ধ পুশ ইন ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ জন সুরমার পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি: ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে ইরানের নিষেধাজ্ঞা অমান্য, হরমুজ অতিক্রমের চেষ্টারত দুটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্যবস্তু করার ঘোষণা ইরানের উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের ট্রফি গোল্ডেন বল জিতেছেন স্পেন অধিনায়ক রদ্রি

সুরমার পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে

  • ১২:২৭ পিএম, সোমবার, ২০ জুলাই, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জের নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। জেলার ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে।

তবে জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ নদ-নদীর পানি এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সোমবার ২০ জুলাই সকাল ৯টার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ছাতক পয়েন্টে সুরমা নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৮.৮৬ মিটার, যা বিপদসীমা ৮.৭০ মিটার থেকে ০.১৬ মিটার ওপরে রয়েছে।

সুনামগঞ্জ সদর পয়েন্টে নদীর পানির উচ্চতা ৭.৩৫ মিটার, যা বিপৎসীমার ০.৪৫ মিটার নিচে। লাউরেরগড় পয়েন্টে পানির উচ্চতা ৭.৪৪ মিটার, যা বিপৎসীমার ০.৬১ মিটার নিচে রয়েছে। দিরাই পয়েন্টে পানি ৬.০৬ মিটার, যা বিপৎসীমার ০.৪৯ মিটার নিচে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে, জগন্নাথপুর পয়েন্টে পানির উচ্চতা ৬.৫২ মিটার এবং সোলেমানপুর পয়েন্টে ৬.৬০ মিটার রেকর্ড করা হয়েছে। এ দুটি পয়েন্টের জন্য বিপৎসীমা নির্ধারিত না থাকায় তুলনামূলক অবস্থা উল্লেখ করা হয়নি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে লরারগড়ে। এ ছাড়া সুনামগঞ্জ সদরে ১১০ মিলিমিটার, ছাতকে ৪০ মিলিমিটার এবং দিরাইয়ে ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, উজানের ঢল ও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদ-নদীর পানি আরও বাড়তে পারে। বিশেষ করে ছাতকসহ নিম্নাঞ্চলের পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে বলা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech