শিরোনাম :
ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি জানালো এনসিপি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষে, ২ শিক্ষার্থী নিহত নীলফামারীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : আমির ডা. শফিকুর রহমান স্পেনে ইতিহাসের ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে দেশের ৭ জেলায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে

নীলফামারীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

  • ১১:৪৬ এএম, শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে জেলায় আজ থেকে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে।

শুক্রবার ২৪ জুলাই বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত বৃক্ষ মেলা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

রংপুর বিভাগীয় বন কর্মকর্তা মো. নূরুল ইসলামের সভাপতিত্বে এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক হোমায়রা মন্ডল, জাতীয়তাবাদী মহিলাদলের জেলা সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, বন কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বন কর্মকর্তা নিশি কান্ত মালাকার।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হয়।

বন কর্মকর্তা নিশিকান্ত মালাকার জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলা চলবে।

নীলফামারী জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, রংপুর যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। এ বৃক্ষ মেলায় ৫২টি স্টল স্থান পেয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech